ওয়ারেন্টি নীতিমালা (Warranty Policy)
Araf Mall ১০০% জেনুইন ও মানসম্পন্ন পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের নির্ভাবনায় শপিং করার নিশ্চয়তা দিতে আমাদের পণ্যে অফিশিয়াল ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রদান করা হয়।
১. ওয়ারেন্টির ধরণ
- ৭ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি: ডেলিভারির ৭ দিনের মধ্যে পণ্যে কোনো প্রস্তুতকারক জনিত ত্রুটি (Manufacturer Defect) পাওয়া গেলে নতুন ইউনিট দিয়ে রিপ্লেস করা হয়।
- অফিশিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি (৬ মাস / ১ বছর / ২ বছর): নির্দিষ্ট গ্যাজেট ও ইলেকট্রনিক্স পণ্যে সংশ্লিষ্ট অফিসিয়াল ব্র্যান্ডের পলিসি অনুযায়ী সার্ভিস ওয়ারেন্টি প্রযোজ্য।
২. যেসব ত্রুটি ওয়ারেন্টির আওতাভুক্ত নয় (Void Conditions)
- পণ্য পড়ে গিয়ে বা অতিরিক্ত চাপে ভেঙে গেলে, ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে।
- অননুমোদিত চার্জার ব্যবহারের কারণে সার্কিট পুড়ে গেলে বা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের ক্ষতি হলে।
- পানি বা তরল প্রবেশের কারণে নষ্ট হলে (যদি না পণ্যটি স্পেসিফিক ওয়াটারপ্রুফ রেটেড হয়)।
- অননুমোদিত কোনো থার্ড পার্টি ব্যক্তি বা মেকানিক দ্বারা পণ্যটি খোলা বা মেরামত করার চেষ্টা করা হলে।
- পণ্যের সিরিয়াল নম্বর বা ওয়ারেন্টি স্টিকার ছেঁড়া অথবা বিকৃত থাকলে।
৩. ওয়ারেন্টি ক্লেইম করার নিয়ম
- ক্রয়কৃত পণ্যের ইনভয়েস/বিল কপি এবং পণ্যের বক্স যত্নসহকারে সংরক্ষণ করুন।
- সমস্যা দেখা দিলে আমাদের কাস্টমার কেয়ারে 09658338171 যোগাযোগ করে আপনার ইনভয়েস নম্বর জানান।
- আমাদের প্রতিনিধি আপনার সমস্যাটি মূল্যায়ন করে কুরিয়ার বা সেন্ট্রাল সার্ভিস সেন্টারের মাধ্যমে মেরামত/রিপ্লেসমেন্ট সম্পন্ন করবেন।
